Saturday, March 23, 2013

ভালোবাসায় নেই যে মানা



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ



কাব্য কথার সিংহ দ্বারে,
তেজি ঘোড়ায় আসছে চড়ে।
তোমার খুঁজে এ পথ চলা,
প্রেম অরণ্যে পথ যে ভোলা...!

চটুল প্রেমের কুঞ্জবনে,
প্রণয় ছন্দে স্বপ্ন বুনে।
চটুল ভঙ্গি প্রেম তরী,
যাইব চড়ে দেশান্তরী।

বাগান বাড়ি প্রণয় ঘড়ি,
বাজছে সদা টিক টিক করি।
মনের আকাশ উড়ছে ঘুড়ি
স্বপ্নগুলো মাড়ছে তুড়ি।

উঠিল ঐ প্রণয় রবি
হাত বাড়ালে দিব সবি।
আলোর ঝলক জাগায় পুলক,
জাগায় মনে প্রণয় দোলক।

কাব্য কথার মনের ঘরে,
ফুল ফুটেছে সদ্য ভোরে।
ষোল আনায় মন ভরে না,
দিলে আরো নেই যে মানা।
৯ টি মন্তব্য
attariqসফেদ কুহেলি২২ মার্চ ২০১২, ১০:৪৭
কাব্য কথার মনের ঘরে,
ফুল ফুটেছে সদ্য ভোরে।
ষোল আনায় মন ভরে না,
দিলে আরো নেই যে মানা।
 


শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মার্চ ২০১২, ২৩:৩২
শুভেচছা আপনার জন্যও
Mahfuz318মাহফুজ আন্দালিব২২ মার্চ ২০১২, ১১:২৬
অনেক শুভেচ্ছা। ভালো লিখেছেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মার্চ ২০১২, ২৩:৩৫
ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও
Mahfuz318মাহফুজ আন্দালিব২৩ মার্চ ২০১২, ০০:৩১
অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা গ্রহণ করুন।
dollarজিনজির২২ মার্চ ২০১২, ১১:২৭
বাহ্, চমৎকার লাগল। খুব খুব ভাল হয়েছে। শুভেচ্ছা জানবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মার্চ ২০১২, ২৩:৩৬
ধন্যবাদ জিঞ্জির ভাই। শুভকামনা জানবেন।
juliaঈশিতা জুলিয়া২৩ মার্চ ২০১২, ০০:৩৩
সাবলীল এবং ছন্দময়!!!

খুব ভালো লেগেছে!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৩ মার্চ ২০১২, ০৮:০৯
খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য এবং উপস্থিতিও ঈশিতা জুলিয়া , অসংখ্য ধন্যবাদ আপনাকে। 

খুব ভালো থাকবেন।

শুভকামনা রইলো।

No comments:

Post a Comment