Tuesday, February 5, 2013

ধর্ষিতা কিশোরী


ধর্ষিতা কিশোরী

ধর্ষিতা কিশোরী
এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
raped1
হে বিশ্ব বঞ্চিত মানবতা!
তোমাদের মনের অধাঁরে মিশে যাওয়া ইচ্ছেগুলোকে
এক মুঠো আলোর মুখ দেখাতে পারিনি বলে ক্ষমা করো।
হে জঠরানলে দগ্ধ মানবতা!
তোমাদের একমুঠো খাবারের ব্যবস্থায় ব্যর্থ বলে
এই বিশ্ব সভ্যতাকে ধিক্কার করো।
হে অর্ধনগ্ন, বস্ত্রহীন শিশুরা!
তোমাদের দেহাবরণ দিতে ব্যর্থ বলে এই সভ্যতার
নগ্ন দৈন্যতাকে ধিক্কার করো।
হে শিক্ষা বঞ্চিত বিশ্ব মানবতা!
তোমাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত
করতে ব্যর্থ বলে ক্ষমা করো।
হে আশ্রয়হীন বিশ্ব মানবতা!
তোমাদের এতটুকু বাসস্থান দিতে পারিনি বলে
এই সভ্যতার হীন দৈন্যতাকে ধিক্কার করো।
হে বঞ্চিত বিশ্ব মানবতা!
আমি শুধুমাত্র পরম কারণিক বলে ক্ষমা করো আমার ব্যর্থতা।
হে বিশ্ব বঞ্চিত মানবতা!
তোমার অবহেলিত জীবন সায়ন্তনে
দীপ জ্বালাতে ব্যর্থ বলে ক্ষমা করো।
হে বঞ্চিত, নিরানন্দ শিশু!
তোমার কারারুদ্ধ কলরব মুক্ত করতে
ব্যর্থ বলে ক্ষমা করো।
হে ধর্ষিতা, নিপীড়িতা কিশোরী!
তোমার নিরাপত্তা বিধানে ব্যর্থ বলে এই বিশ্ব সভ্যতার
দৈন্যতাকে ধিক্কার করা ছাড়া আর কি আছে বলো!
(পূন পোস্ট)
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১২-০৩-২০১২ | ১৭:১১ |
    Delete
    হে আমার বঙ্গমাতা
    আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
    আমরা তোমার রক্ত চোষা কুলাঙ্গার সন্তান
    আমাদের ক্ষমা করো
    স্বাধীনতার ৪০ বছরেও আমরা তোমায় কিছুই করতে পারিনি
    আমরা লজ্জিত
    আপনাকে ধন্যবাদ কবি
    সুন্দর লিখাটি মন ছুঁইয়ে গেলো
  2. বিষণ্ণময়ী : ১২-০৩-২০১২ | ১৮:১৭ |
    Delete
    আমাদের ধীক্কার জানানো ছাড়া আর কিছু বোধ হয় করার নেই। প্রতিটি ধাপে আমরা শুধু অবহেলা আর প্রবঞ্চনার স্বীকার। এই বিশ্ব আজ লাজে নতজানু হয়ে পরে রয়েছে অপেক্ষা করছে এই লজ্জা থেকে বেচে যাবার।
    দারুন লিখেছেন। অসম্ভব ভাল লাগলো লেখাটা। শুভ কামনা রইল আপনার জন্য।

No comments:

Post a Comment