Tuesday, February 5, 2013

শৃঙ্খলিত মমত্ববোধ


শৃঙ্খলিত মমত্ববোধ

শৃঙ্খলিত মমত্ববোধ
এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
hand chained 2
ক্ষমতার মোহে প্রতিদ্বন্দ্বীকে করাহয় রক্তাক্ত।
বিদ্যাপিঠ আজ হিংসা-হানাহানির হাওয়ায় বিষাক্ত।
সশঙ্কে আজ রাজপথ পানে চেয়ে থাকেন বৃদ্ধা মা
আসছে কি ফিরে নির্বিঘ্নে বুকের ধন নিরুপমা।
নব্য ইতিহাসের পাতা নৈরাজ্যের পদতলে কলঙ্কিত
ক্ষমতা নামক বিষাক্ত সর্পের ছুবলে সময়ের পথ কণ্টকিত।
জাতীর দর্পনে পাষন্ডের কদর্য অট্টহাসির নিনাদ ঘেরি
নির্মম শোষনে বাক স্বাধীনতার মনিবন্ধে শেকল বেড়ি।
অহিংসার আলোয় উদ্ভাসিত হয় না কেন আমাদের মন!
পিশাচের চোখে রক্ত ফিনকি দিয়ে উঠে কেন সারাক্ষণ!
মানুষের রক্তে কেন বয়ে চলে পশুত্বের হিংসার দাবানল!
কেন পার্থিব সুখ আজ পাংশুবর্ণ, নীরব মানবতার অস্তাচল!
মানবতার আকাশের অগ্নি সূর্য কেন নিস্তব্ধ-নিথর!
প্রাণে প্রাণের হয় না কেন মিলন!, ভেদ করে চলে পরাপর!
অবৈধ ঐশ্বর্যের নির্দয় মোহে মমত্ববোধ কেন আজ শৃঙ্খলিত!
অর্থের মোহে-কেন অনিন্দ্য সুন্দর,নিষ্পাপ শিশুর লাশ অর্ধগলিত!
কেন! কেন! কেন!!!!!!!!!!!!!!!!!!!
রেটিং করুন:
Rating: 3.0/5 (1 vote cast)
Rating: +1 (from 1 vote)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ০৬-০৩-২০১২ | ১১:৪৮ |
    Delete
    অহিংসার আলোয় উদ্ভাসিত হয় না কেন আমাদের মন!
    পিশাচের চোখে রক্ত ফিনকি দিয়ে উঠে কেন সারাক্ষণ!

    কারন আমরা কেউ ক্ষমতাবান
    কেউ মন্ত্রী
    কেউ এমপি
    কেই নেতা
    কেউ খেতা
    কেউ ধনী
    কেউ গরিব
    কেউ ডাক্তার
    কেউ ইঞ্জিনিয়ায়
    কেউ মাতাল
    কেউ বেসামাল হতে পারি
    কিন্তু কেউই মানুষ হতে পারিনি
  2. অংশুমান : ০৬-০৩-২০১২ | ১৪:৫৪ |
    Delete
    ভালো লাগলো লেখাটি আর আনার লেখা পড়ে এই কথাগুলো বলতে ইচ্ছে করছে ………
    প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করলেই সভ্যতা লাভ হয় না। বিজ্ঞানের উন্নতির সঙ্গে
    মনুষ্যত্বের বিকাশ উপযুক্ত রূপে হওয়া উচিত।
    সভ্যতার সম্পর্ক বাহ্যিক সম্পদ বা প্রতাপের সঙ্গে নয়, নৈতিক এবং আধ্যাত্মিক উৎকর্ষের সঙ্গে; দাসত্বের সঙ্গে নয়,সাম্যর সঙ্গে ;বিজ্ঞানের সঙ্গে নয় ,জ্ঞানের সঙ্গে । যেখানে মানুষের মন ফুলের মত ফুটে উঠেছে, যেখানে তাঁর আত্মা পশুত্ব থেকে দেবত্বের দিকে উঠে যাচ্ছে ,
    যেখানে দয়া ধর্ম স্নেহ মমতা সমাজকে তাদের সুবর্ণ শৃঙ্খলে ক্রমেই দৃঢ় হতে দৃঢ়তরভাবে
    বাঁধছে, সেখানেই প্রকৃত সভ্যতার বিকাশ হচ্ছে।____এস.ওয়াজেদ আলী

No comments:

Post a Comment