Tuesday, February 5, 2013

ইচ্ছা


ইচ্ছা

ইচ্ছা
এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
জীবনের ডাইরি থেকে ঘুচে যাক
দুঃখ-স্মৃতির পাতা,
মনের ক্যাম্পাস থেকে সরে যাক
না-বলা ব্যাথা।
জীবন মরুভূমির অরণ্যে গজাক
সৃষ্টিশীল বৃক্ষ,
জাতীয় জীবনে’ সংকীর্ণ বক্ষে সৃষ্টি হোক
ভালোবাসার অন্তরীক্ষ।
পারস্পরিক হিংসা-বিদ্বেষের তিমিরে
জ্বলে উঠুক ভ্রাতৃত্বের দীপ,
নরপশুর রক্ততৃষিত নদীর বুকে জেগে উঠুক
মানবতার দ্বীপ।
মাজলুমের রক্ত কণিকায় জ্বলে উঠুক
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ,
জাতীয় নীরব,নীথর মানস সায়রে
ধেয়ে আসুক সমৃদ্ধির তরঙ্গ।
চিরতরে নিপাত যাক নরপিশাচের
বিষাক্ত দাঁত
মাতৃভূমির সবুজ ললাটে উদিত হোক
সুখ-সমৃদ্ধির রাঙ্গা প্রভাত।
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
Rating: +1 (from 1 vote)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ০৩-০৩-২০১২ | ১১:০০ |
    Delete
    চিরতরে নিপাত যাক নরপিশাচের
    বিষাক্ত দাঁত
    মাতৃভূমির সবুজ ললাটে উদিত হোক
    সুখ-সমৃদ্ধির রাঙ্গা প্রভাব।
    দারুন
    দারুন বোধ।
    খুব ভালো লেগেছে, অভিনন্দন আপনাকে Rose Rose Rose
  2. এস. এম. কামরুল আহসান : ০৩-০৩-২০১২ | ১২:২৩ |
    Delete
    মাজলুমের রক্ত কণিকায় জ্বলে উঠুক
    প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ,
    জাতীয় নীরব,নীথর মানস সায়রে
    ধেয়ে আসুক সমৃদ্ধির তরঙ্গ।………….সহমত। অনেক সুন্দর।
  3. চারুমান্নান : ০৩-০৩-২০১২ | ১৩:৫৪ |
    Delete
    হাতে রাখে হাত, গাই সাম্যের গান
    কষ্টগুলোকে শুলে দিয়ে, বজ্রমুিষ্টর উচ্চসরে
    উঠবে জেগে লক্ষ প্রাণ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment